প্রচন্ড শব্দে প্রবালে আছড়ে পড়ছে দারুচিনি দ্বীপের নীল সমুদ্রের কান্না।হু হু নোনা বাতাসে শোনা যাচ্ছে হাহাকার। কি যেন অব্যক্ত বেদনায় ছটফট করছে দারুচিনি দ্বীপ।রক্তিম বিষন্ন সন্ধ্যা একাকিত্ব নিয়ে ঝুলে আছে একরাশ অভিমান নিয়ে।কি যেন অনুযোগে গুন গুন করছে ঘুমোট গোমড়ামুখো বাতাস।
পায়ের কাছে এসে আছড়ে পড়ছে নোনাধরা জল।আচমকা নোনা জলের ছোঁয়ায় সৎবিত ফিরে আসে।বিশাল উত্তাল সমুদ্রের উথাল পাথাল ঢেউ কেমন যেন একটা বিষন্নতা ছড়িয়ে দেয় বাতাসে।বিশাল সমুদ্রের বিশালত্বের কাছে নিজেকে ভীষণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর নগন্য মনে হয়।বুকচিরে হাহাকার বেরিয়ে আসে।
স্মৃতি যত কষ্টেরই হোক না কেন,অমলিন থাকুক সারাজীবন।
বেলা শেষে সবকিছু পেছনে ফেলে স্মৃতি বন্দি হল দারুচিনি দ্বীপের কান্না....
![]() |
| দারুচিনি দ্বীপের কান্না.... |
"No matter how much suffering you went through, you never wanted to let go of those memories.".........
যাযাবরের ডায়েরি......📙
১৫ই ফেব্রুয়ারী,২০১৯।শুক্রবার।
সেন্টমার্টিন আইল্যান্ড।

Comments
Post a Comment