রোজ রোজ চারপাশে একই দৃশ্য দেখতে দেখতে কেমন যেন একঘেয়ে লাগে।জীবনটা কেমন ছকে কষা বৃত্তে আবর্তন করছে পৌণঃপুনিক ভাবে।এক জীবনে কত উথান পতন!! কত রং বদলের খেলা!!স্বার্থের খাতিরে নিমেষেই রং বদলে ফেলা গিরগিটি টাইপের মানুষের এই স্বার্থপর দুনিয়াতে আমি বেমানান।বড্ড বেমানান।রং বদলের খেলা দেখতে দেখতে আমি মোহাবিষ্ট।এক সময়ে আচ্ছন্ন হয়ে হারিয়ে যাই নিজের মধ্যে নিজেই।
...
সারাদিন অফিসের ডেস্কে ডেস্কটপটা আকঁড়ে বসে থাকতে থাকতে নিজেকে কেমন নিষ্প্রাণ যন্ত্রের মত লাগে।সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত (পড়ুন রাত্রি) নিরলস কাজের চাপে পিষ্ট হতে হতে চারপাশে দিন ও রাতের রং বদলের খেলা দেখা হয়ে উঠে না।কখন সকাল গড়িয়ে দুপুর হয়,কখন দুপুর গড়িয়ে বিকেল হয়,কখন সন্ধ্যা গড়িয়ে রাত্রি নামে হিসেবে মিলে না।
...
ডেস্কটপের থীম বা ওয়ালপেপারটা বারবার বদল করি কিছুক্ষণ পরপরই।সারাদিন বেশ কয়েকবারই করি কাজটা,যদিও ডেস্কটপ নিজেই এটা করে স্বয়ংক্রীয় ভাবে। তারপরও ডেস্কটপের কখন করবে সেই অপেক্ষায় থাকতে ইচ্ছে হয় না।একই থীম বা ওয়ালপেপার বেশিক্ষণ থাকলে দেখতে দেখতে হাঁফিয়ে উঠি,কেমন একঘেয়ে লাগে।তাই নিজেই পাল্টে নেই চটজলদি করে।যান্ত্রিক জীবনের যান্ত্রিকতা ও একঘেয়েমী কাঁটাতেই বোধকরি বারংবার ওয়ালপেপার পাল্টে একটু ভিন্নতা আনয়নের চেষ্টা করা।
...
নগরের ইট কাঠের খাঁচায় জীবনটা আষ্টেপৃষ্ঠে বন্দী।চাইলেও এই বন্দীত্ব থেকে মুক্তির উপায় নেই। প্রতিদিন প্রতিনিয়ত অনেকটা বাধ্য হয়ে জীবন্মৃত অবস্থায় বেঁচে থাকার চেষ্টা করে যাওয়া।দূষিত নগরীর ইটকাঠের খাঁচা জীবনের সকল উষ্ণতা কেঁড়ে নিয়ে শীতল বিবর্ণ মৃতের মত করে দিয়েছে জীবনটাকে।এখন শুধুই বেঁচে থাকার অভিনয় করা,ভালো থাকা অভিনয় করা।অভিনয় নিখুঁত হতে হবে ধরা পড়লে চলবে না।
...
নগরীতে সন্ধ্যা গড়িয়ে রাত্রি নামে ঝুপ করেই।সবাই ছুটছে দিকবিদিক জ্ঞান শূন্য ভাবে।আমাকেও ছুটতে হবে।সারাদিন ছুটার উপরই ছিলাম।এখন ক্লান্তি ভর করছে সারা শরীর ও মন জুড়ে। ছুটতে ইচ্ছে করছে না।একটু বিশ্রাম দরকার,একটু প্রশান্তি দরকার।আর ছুটতে মন চায় না।তারপরও উপায় নেই।জীবন আমাকে দৌড় করাতে করাতে ক্লান্ত করে ফেলছে।আরো দৌড় করতে হবে।কতদূর,কত সময়,কতদিন,কতক্ষণ জানি না।জানতেও চাই না।এখন শুধু একটু বিশ্রাম চাই, একটু প্রশান্তি চাই।
...
ভাবনার জগত থেকে ফিরে আসলাম বাস্তবে।কতক্ষন দাঁড়িয়ে ছিলাম খেয়াল নেই সময়ের দিকে।অন্ধকার হয়ে এসেছে।সন্ধ্যা আকাশের রক্তিম বিষন্নতা মনটাকে আরো বিষন্ন ও ক্লান্ত করে দিয়েছি।প্রকৃতির তীব্র সৌন্দর্যের মাঝেও যে মন খারাপ করে দেওয়া বিষন্নতা লুকিয়ে থাকে জানতাম না।এত রং!!!,কি তীব্র সৌন্দর্য!!! তাকিয়ে থাকতে থাকতে চোখ ঝলসে যায় এমন অবস্থা,অথচ আমি শান্তি পাচ্ছি না।আরো বেশি বিষন্নতা আমাকে বিপন্ন করে তুলছে।অনেক কষ্টে চোখ সরিয়ে আবার হাঁটতে শুরু করলাম বাড়ির পথে মৃতপ্রায় আমি ধুঁকতে ধুঁকতে।
 |
| বিষন্ন সন্ধ্যা.......... |
 |
| তেপান্তরে হারিয়ে যাওয়া...... |
 |
সন্ধ্যাবাতি.....
|
Comments
Post a Comment