উদ্ভট এলোমেলো চিন্তা.......



আজকাল মাঝে মাঝেই অদ্ভুত অদ্ভুত সব খেয়াল চাপে।এই যেমন এখন ইচ্ছ করছে দূরে কোন এক নির্জন সমুদ্র সৈকতের তটরেখা বরাবর হাঁটতে। যেখানে থাকবে একটি বাতিঘর।আলো আধারীর সন্ধ্যায় আমি হাঁটবো সৈকতে একাকী অথবা গভীর রাত্রে বসে থাকবো সেই বাতিঘরের নিকটে।উত্তাল সমুদ্রের নোনাজলে ভেজা হাওয়া এলোমেলো কিরে দিয়ে যাবে চিন্তাগুলোকে।
কিছুদিনের জন্য একাকী বেরিয়ে পড়তে ইচ্ছে করছে অজানার উদ্দেশ্য।
বিষন্ন বাতিঘর....

যাযাবরের ডায়েরি......📙
উদ্ভট এলোমেলো চিন্তা.......
১৭ ফেব্রুয়ারি,২০১৭।শুক্রবার

Comments