স্বপ্নের ফেরিওয়ালা

"স্বপ্ন আর বাস্তবতা দুইটা দুই জিনিস।পার্থক্যটা হল, স্বপ্ন দিয়ে বাস্তবতা পরিবর্তন করে ফেলা সম্ভব। কিন্তু বাস্তবতা দিয়ে স্বপ্ন পরিবর্তন করতে দেয়া যাবে না। কেননা সেটার অর্থ হল হেরে যাওয়া"

স্বপ্নের ফেরিওয়ালা..........
উপরোল্লিখিত কথাগুলো আমার খুবই প্রিয় একজন শ্রদ্ধেয় মানুষের।যাকে আমি আমার আদর্শ মেনেছিলাম।যার প্রতিটি কথা ছিলো আমার কাছে অমোঘ অমোচনীয় বানীর ন্যায়।প্রচন্ড রকমের সম্মোহনী আকৃষ্ট ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি আমার কাছে।যিনি স্বপ্ন দেখাতেন।বাঁধ ঙাঙ্গার স্বপ্ন।স্বপ্নের ফেরিওয়ালা ছিলেন তিনি।আজকে বহুদিন হল তার সাথে আমার যোগাযোগ নেই।নেই কোন সর্ম্পক, কিন্তু আজও তার প্রতিটি কথা আমার মনে গেঁথে আছে অবিচল ভাবে আগেরই মত।যেখানেই থাকুন ভালো থাকুন স্বপ্নের ফেরিওয়ালা।

বিঃদ্রঃ সচারচর আমি কখনোই কারো লেখা কপি পেস্ট বা শেয়ার করি না।ভালো লাগে না।নিজের টাইমলাইনে নিজের ইচ্ছামাফিক ছাইপাঁশ একটা কিছু লেখি যখন যা ইচ্ছে হয়।তবে এই লেখাটা কপিপেস্ট করার লোভ সামলাতে পারলাম না।সংঙ্গত কারনেই লেখকের অনুমতি নেওয়া সম্ভব হয়নি কারন এখন আমরা কেউ কারো বন্ধু তালিকায় আর নেই,যদিও তাতে অসংখ্য অগণিত স্মৃতির কোন হেরফের হয়নি।


যাযাবরের ডায়েরি....📙
২৬ শে নভেম্বর,২০১৮।সোমবার
রাত ১২.৪৫ মিনিটি
হাজারীবাগ।ঢাকা। 

Comments