Posts

অবরুদ্ধ সময়ের দিনলিপি পহেলা বৈশাখ ১৪২৭

অবরুদ্ধ সময়ের দিনলিপি  পহেলা বৈশাখ ১৪২৭ সারাদিন মোষের মত ঘুমিয়ে দুপুরবেলা চোখ কচলে কচলে যখন ঘুম থেকে উঠলাম ততক্ষণে ভর দুপুরবেলা।ছুটির দিন বলে কথা এতটা না ঘুমালে দিনটার অসম্মানই হয় বটে... 😊  আড়মোড়া ভেঙে আরো খানিকক্ষণ গড়াগড়ি খেয়ে লাফ দিয়ে উঠলাম। ভীষণ ভ্যাপসা গরম পড়েছে।চটচটে ঘামে অনেকটা ভিজে গিয়েছে শরীর যদিও মাথার উপর ফ্যান ঘুরছে।টিনশেড বাসায় দুপুর গড়াতে গড়াতে পাল্লা দিয়ে বাড়ে গরম,তখন ফ্যান না এসি থাকলেও মনেহয় সে একই গরম বাতাসই ছাড়বে। হতাশ চেখে ফ্যানটার দিকে রাজ্যের অভিযোগ নিয়ে অভিমানী চোখে চেয়ে থেকে বিছানা ছাড়লাম। ...... ঘুম থেকে উঠেই শয়তানের বাক্স খুলে বসলাম। টেলিভিশন ও আমার স্বাদের ল্যাপি দুইটাই একসাথে (আম্মুর ভাষায় শয়তানের বাক্স)।বাংলা চ্যানেল গুলোতে প্রতিযোগিতা করে পহেলা বৈশাখের আয়োজন দেখানো হচ্ছে।খবরের চ্যানেল গুলোতে ইতিমধ্যে মঙ্গল শোভাযাত্রা ও রমনা বটমূলের খবর চলে আসছে।টিভির উপস্থাপিকা লাল শাড়িতে চোখ পিটপিট করে সংবাদ পড়ছে।উপস্থাপিকা সাজুগুজুতে বাঙ্গালী ছাপ পড়ছে।অনেকটা আয়োজন করেই সেজেগুজে হাজির হয়েছেন সংবাদ পড়তে।চারদিকে হইহই রইরই একটা ভাব বেশ বুঝা যাচ্ছে আজকে বিশ...

স্বপ্নের ফেরিওয়ালা

শিমলা - দ্যা কুইন অব হিলস.......

বিষন্ন সন্ধ্যা..........

পথভোলা সন্ধ্যা.....

উদ্ভট এলোমেলো চিন্তা.......

আকাশ ছোঁবে খাঁচার পাখি??